বিদ্যালয় পরিচিতি ও ইতিহাস

নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠা লাভ করে গৌরবের সাথে শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালয়টি ৭৯ শতক জমির উপর প্রতিষ্ঠিত।

নজরুল ইসলাম সরকার উচ্চ বিদ্যালয়টি নিন্ম মাধ্যমিক পযার্য়ে এমপিও ভুক্ত হয়েছে। বিদ্যালয়টি সাবেক এমপি মহোদয় ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা স্মৃতি বিজড়িত। স্কুলে চার তলা ভবন নির্মান কার্যক্রম চলছে। আধাপাকা ভবন আছে ২ টি, শ্রেণী কক্ষ ৪টি, প্রধান শিক্ষক ১ টি, অফিস কক্ষ  ১টি, ওয়াসরুম ২ টি , গ্রন্থাগার ১ টি , টয়লেট ৩ টি রয়েছে । ১টি খেলার মাঠ, ২টি নলকূপ ও পর্যাপ্ত ওয়াসরুম সহ সাপ্লাই পানির ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের খেলাধূলা করার জন্য একটি সুন্দর খেলার মাঠ রয়েছে।  অত্র এলাকার জনসাধারণ যখন শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল সে মুহুর্তে জ্ঞানের আলো জনসাধারনের মাঝে বিস্তরণের জন্য এলাকার কতিপয় শিক্ষানুরাগী এবং জনহিতৈশী ব্যক্তিবর্গের শতস্ফুর্ত সহযোগীতায় বিদ্যালয়টি নিম্ন-মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে নতুন কারীকুলামে শিক্ষা দেওয়ার সু-ব্যবস্থা রয়েছে। । প্রতি বছর J.S.C ও S.S.C পরীক্ষায় শিক্ষার্থীরা ভাল ফলাফল লাভ করে বৃত্তি পাইয়া থাকে।বর্তমান প্রধান শিক্ষক সাহেবের সুযোগ্য নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পাবলিক পরীক্ষাগুলোতে আশানুরুপ ফল করে আসছে।বর্তমানে বিদ্যালয়টি গৌরীপুর উপজেলার মধ্যে একটি আদর্শ বিদ্যালয় হিসাবে পরিচিত।